কালবেলা · সাধারণ
পানিতে ডুবে প্রাণ গেল মামাতো-ফুপাতো ভাইবোনের
১৩/১০/২০২৬

ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে মামাতো-ফুপাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ছেলে এবং অপরজন তার ভাগনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরের পারে খেলাধুলা করছিলো। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে পুকুর পারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗