বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে নবম ও দশম গ্রেডে ১৯ ক্যাটাগরির পদে মোট ৭৫৩ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
পদের নাম: ১৯ ক্যাটাগরির পদ।
পদসংখ্যা: ৭৫৩টি।
চাকরির ধরন: স্থায়ী ও পূর্ণকালীন।
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৮ অক্টোবর ২০২৬ থেকে আবেদনের লিংক চালু হওয়ার কথা রয়েছে।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদনের যোগ্যতা, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
