কাজী রাকিব হোসাইনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন একাংশের আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল বা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে, এর মধ্যে যেটি আগে ঘটে, সেসময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কে
