The Sangbad · সাধারণ
ধানক্ষেতের আইল থেকে স্কুলে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
১৪/১০/২০২৬

টাঙ্গাইলের সখিপুরে এক রফিক-রাজু স্কুলের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া এলাকায় শ্বশুড়বাড়ির কাছের একটি ধানক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন ওরফে দুলু (৫৫)। তিনি চটানপাড়া এলাকার কাঞ্চু শেখের ছেলে এবং ওই ইউনিয়নের বড়চওনা শাখায় অবস্থিত রফিক-রাজু স্কুলের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটানপাড়া গ্রামে দুলাল হোসেনের নিজ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে তার শ্বশুড়বাড়ি। বুধবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শ্বশুড়বাড়ির পাশের ধানক্ষেতের আইলে পড়ে থাকা তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে। তবে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনের প্রকৃত কারণ কী।ঘটনাস্থল পরিদর্শন করে সখিপুর থানা-পুলিশ জানায়, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗