“মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে এ চুরির ঘটনা ঘটে। মেরামতকাজের জন্য ওই পাশের সিসিটিভি ক্যামেরা খোলা ছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 12 Oct 2026, 03:56 PM
Updated : 12 Oct 2026, 03:56 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের দুটি প্রতিমা চুরির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে চুরির খবর পেয়ে মন্দিরে যান পরিচালনা কমিটির সদস্যরা। খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত হন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সোমবার সকালে চুরির খবর পেয়ে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন।
বিস্তারিত আসছে …
