দুর্গাপুজোর ৬৯তম বর্ষে শিলিগুড়ির সুব্রত সঙ্ঘের বিশেষ আকর্ষণ ‘আদিশক্তি’ থিম। মণ্ডপে তৈরি করা হচ্ছে বিশাল শিবমূর্তি এবং কৈলাস পর্বতের প্রতিরূপ। মহাবিশ্বের সৃষ্টিলগ্ন থেকে শক্তির যে ঐতিহ্য চলে আসছে, সেই ভাবনাকেই এ বছরের থিমে তুলে ধরছে পুজো কমিটি। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে থাকছে পুলিশ প্রশাসন, বেসরকারি নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবকরা। জানুন সুব্রত সঙ্ঘের পুজোর প্রস্তুতির বিস্তারিত।
