পরিবেশগত ছাড়পত্র না থাকায় মাগুরার মহম্মদপুর উপজেলায় তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউটর কমল কুমার বর্মন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৪, ৫ ও ৬ নম্বর ধারার বিধান লঙ্ঘনের অপরাধে ওই তিন ইটভাটার প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে সর্বমোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
