বিমান রক্ষণাবেক্ষণ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নিয়োগের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (টিএএমই) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এসএসসি ও এইচএসসি: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেল: পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
প্রকৌশলে স্নাতক: নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণকারী প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারীরাও এ পদে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। বিমান রক্ষণাবেক্ষণ পেশায় আগ্রহী এবং নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা এ সুযোগ কাজে লাগাতে পারেন।
