বাংলাদেশে প্রথমবারের মতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বান ডে’। ঢাকার গুলশানে অবস্থিত সুভাস্তু হেনা স্কাইলাইনের ‘দ্য গ্র্যান্ডিয়র’ এ দেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড তাদের ফাস্ট ব্রেড অ্যান্ড বান এই ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই বর্ণিল উৎসবে অংশ নেন দেশের অসংখ্য ব্রেড ও বান প্রেমীরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আগত অতিথিদের জন্য একটি বিশেষ ‘লাইভ স্যান্ডউইচ ক্রিয়েশন স্টেশন’। যেখানে অনেক ধরনের ভিন্ন স্বাদের প্রিমিয়াম উপকরণ রাখা হয়। দর্শনার্থীরা নিজেদের পছন্দমতো উপকরণ দিয়ে নিজস্ব রেসিপিতে স্যান্ডউইচ তৈরি করার এই ব্যতিক্রমী অভিজ্ঞতা উপভোগ করেন। আগত অতিথিদের সাথে নিয়ে একটি জায়ান্ট আকৃতির বান কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন আকিজ বেকার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে ফাস্ট ব্রেড অ্যান্ড বান-ই প্রথম ব্র্যান্ড হিসেবে এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করার গৌরব অর্জন করল। আধুনিক কর্মব্যস্ত জীবনে ব্রেড অ্যান্ড বান-এর সম্পৃক্ততা ও পুষ্টির গুরুত্ব তুলে ধরতেই তাদের এই ভিন্নধর্মী উদ্যোগ, যা আগামীতেও অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন সহ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
