ছয় ম্যাচ ধরে অপরাজিত এভারটনকে থামাল চেলসি। দ্বিতীয়ার্ধে পেদ্রো নেতোর জোড়া গোলে ২-০ ব্যবধানে চলতি মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ জিতল তারা। ব্লুদের এই জয় ম্লান হয়ে গেছে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ইনজুরিতে। মাঠ থেকে সরাসরি হাসপাতালে যেতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকাকে।
এভারটনের মাঠে মর্গান রজার্সের ঘটনাবহুল বিকেল হাফটাইমের আগেই শেষ হতে পারত। কিন্তু সৌভাগ্যবশত শৃঙ্খলাভঙ্গের দায়ে কার্ড দেখে তাকে মাঠ তো ছাড়তেই হয়নি, চেলসির ইংল্যান্ড ফরোয়ার্ড দুই গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
গ্রীষ্মের ১১৭ মিলিয়ন পাউন্ড চুক্তির এই খেলোয়াড় জেমস টারকোভস্কির সঙ্গে ধস্তাধস্তিতে হলুদ কার্ড আগেই পান। পরে জেমস গার্নারের পা খুচিয়ে দিয়েও বেঁচে যান। রেফারি পল টিয়েরনি কিংবা ভিএআর তাকে দ্বিতীয় হলুদ কার্ড বা সরাসরি লাল কার্ড দেখাননি। এভারটনের হতাশা তিনি আরও বাড়িয়ে দেন হাফটাইমের পর ৪৪ সেকেন্ডের মধ্যে। বাইলাইন থেকে ২৪ বছর বয়সীর ড্রাইভে নেতো গোলমুখ খোলেন।
পরে রজার্স পেনাল্টি বক্সে টারকোভস্কিকে ফাউল করেও কোনো শাস্তি পাননি। স্বাগতিক ভক্তদের চোখে খলনায়ক হয়ে ওঠেন তিনি। তারপর খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে জর্ডান হেন্ডারসনের ফ্রি কিক প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে নেতোর সামনে পড়ে। নিজের ক্যারিয়ারে প্রথমবার প্রিমিয়ার লিগে জোড়া গোল করতে ভুল করেননি তিনি। তারপর ১১ মিনিট যোগ করলেও এভারটন তাদের প্রথম হার থেকে রক্ষা পায়নি।
চেলসির এই জয় বিবর্ণ হয়েছে মার্তিনেজের ইনজুরিতে। আর্জেন্টাইন কিপারের মাথা এভারটন সেন্টার ব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের মাথার সঙ্গে আঘাত করে। ৮ মিনিটের প্রাথমিক চিকিৎসার পর তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়।
তবে ২১ বছর বয়সী বেলজিয়ান গোলকিপার মাইক পেন্ডার্স প্রিমিয়ার লিগে অভিষিক্ত হন ৭৫ মিনিটে। তাতে লিগে কেবল চেলসির সর্বকনিষ্ঠ গোলকিপারই হননি তিনি, ২৩ ম্যাচে প্রথমবার লিগে দলের ক্লিনশিটে ভূমিকা রাখেন।
এফএইচএম
