রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, প্রথমে আগুন লাগা ভবনটি থেকে পরে পাশের আরেকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
আগুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুরুতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনে প্রচুর ধোঁয়া থাকায় ফায়ার ফাইটারদের কাজ করতে বেশ বেগ পেতে হয়। এরই মধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে মোট ৯টি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
