উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের সেরা কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপ ও থিমের এক দুর্দান্ত শর্টস ভিডিয়ো। উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীনের ‘রাশিয়ান অর্থডক্স চার্চ’ ও ত্রিশূল বিতর্ক, লাল মাটির সারণে টেরাকোটা কাজ, রাজস্থানি শিশমহল, নেতাজি সংঘের কর্নাটকের পার্লামেন্ট, পেয়ারাবাগানের ‘শিবতাণ্ডব’ থিম এবং জেলা প্রশাসনের সেরা মণ্ডপের শিরোপা পাওয়া উদয়রাজপুর এলাকার হেমন্ত বসু সরণি সর্বজনীনের ‘মহাভারতের মহামায়া’—সবকিছুর খুঁটিনাটি জানতে দেখুন এই ভিডিয়ো।