চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার দুপুরে উপজেলার গোপালনগর ও উমরপুর এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে আসা রাসায়নিক সারভর্তি দুটি ভটভটি শ্যামপুরের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে সেখানে অভিযান চালায় কৃষি অফিস।
অভিযানকালে দুটি ভটভটি থেকে ১৬৯ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১৫৫ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি ও ৫ বস্তা টিএসপি সার রয়েছে। তবে এ সময় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়।
এদিকে জব্দকৃত সার শিঘ্রই প্রশাসনের উপস্থিতিতে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে বলেও জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
এমই
