চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদ- ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযান পরিচালিত হয়। দ-প্রাপ্তরা হলেন- শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), শাকিল (১৯), কালু খান (৩০), হাবিব (৩৫), হাবিব খান (৪০), বারেক (২৮) ও রবিউল ইসলাম (১৯)। সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদ- ও ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদ- এবং জনপ্রতি এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।