রানের পাাহাড় কাঁধে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। বলহাতে নিয়েই উইকেট তুলে নিয়ে ‘স্যালুট’ সেলিব্রেশনে মেতে ওঠেন টাইগার পেসার ইবাদত হোসেন। এই উইকেট নিয়ে নতুন একটি মাইলফলকও স্পর্শ করেন ইবাদত।
আজ রোববার (১২ অক্টোবর) আবুধাবি টেস্টের চতুর্থ দিনে আফগানিস্তানের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে ইবাদতের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের ভরসার প্রতিদান দিতে সময় নেননি ইবাদত। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি।
ইবাদতের বলে পরাস্ত হয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন আফগান ওপেনার আব্দুল মালিক। টেস্ট ক্রিকেটে এটি ইবাদতের পঞ্চাশতম উইকেট। বাংলাদেশি পেসারদের মধ্যে পঞ্চম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এর আগে ৪৫ উইকেট নিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ইবাদত। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে মাইলফলকে ছোঁয়ার অনেক কাছে চলে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েই সেটি স্পর্শও করে ফেললেন।
ইবাদতের আগে এই মাইলফক স্পর্শ করেছেন আরও চারজন পেসার। মাশরাফি (৭৮), শাহাদাত (৭২) ও তাসকিন (৫৯)। আর চলতি ম্যাচের প্রথম ইনিংসে ফাইফার তুলে নিয়ে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হাসান মাহমুদ।
সংশ্লিষ্ট সংবাদ: ইবাদত হোসেন
১৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আগস্ট ২০২৪
১৩ জানুয়ারি ২০২৪
