The Sangbad · সাধারণ
খাবারের ধরনেই কি বদলে যায় হজমের সময়?
১৩/১০/২০২৬

চা পান করার পর অনেকেরই মনে হয়, অল্প সময়ের মধ্যেই এটি হজম হয়ে গেছে। অন্যদিকে পিৎজা কিংবা বিরিয়ানি খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। খাবারের উপাদান, চর্বির পরিমাণ ও খাওয়ার ধরন এ পার্থক্যের পেছনে ভূমিকা রাখে।তবে সব খাবার হজম হতে নির্দিষ্ট কত মিনিট লাগবে, তা সবার ক্ষেত্রে এক নয়। খাবারের পরিমাণ, এতে থাকা চর্বি, প্রোটিন, ফাইবার ও তরলের পাশাপাশি ব্যক্তির শারীরিক অবস্থাও হজমের গতিকে প্রভাবিত করে।চা হজম হতে কতক্ষণ লাগে?দুধ ছাড়া চা তরল হওয়ায় তুলনামূলক দ্রুত পাকস্থলী থেকে বেরিয়ে যেতে পারে। তবে দুধ, চিনি কিংবা ক্রিম মেশালে চায়ের উপাদান ও পুষ্টিমান পরিবর্তিত হয়। সাধারণভাবে চা হজম হতে ২০ থেকে ৪০ মিনিট লাগে বলে উল্লেখ করা হয়। কিন্তু চায়ের পরিমাণ এবং এর সঙ্গে অন্য খাবার খাওয়া হয়েছে কি না, তার ওপরও পাকস্থলী খালি হওয়ার সময় নির্ভর করে।স্মুদির হজমের সময় নির্ভর করে উপকরণেফল, দুধ, দইসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি স্মুদির হজমের গতি নির্ধারিত হয় এর উপকরণের ওপর। স্মুদি হজম হতে ৪০ থেকে ৬০ মিনিট সময় লাগতে পারে। এতে থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।পিৎজা খাওয়ার পর পেট ভার লাগে কেন?পিৎজার বেস সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়। এর সঙ্গে চিজ, তেল ও বিভিন্ন ধরনের মাংস যোগ করা হতে পারে। এসব উপাদানের কারণে খাবারটিতে চর্বি ও ক্যালরির পরিমাণ বাড়ে।বিশেষ করে চর্বি পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করতে পারে। ফলে বেশি চিজ বা মাংসযুক্ত পিৎজা খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হতে পারে। এ কারণেই তুলনামূলক বেশি চর্বিযুক্ত পিৎজা খাওয়ার পর হজমে বেশি সময় লাগতে পারে।বিরিয়ানি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে কেন?বিরিয়ানিতে চালের পাশাপাশি তেল, ঘি, মাংস ও বিভিন্ন মসলা ব্যবহার করা হয়। এতে তেল-ঘি ও মাংসের চর্বির পরিমাণ বেশি হলে পাকস্থলী থেকে খাবার বের হওয়ার গতি কমতে পারে।এ ছাড়া একসঙ্গে বেশি পরিমাণ বিরিয়ানি খেলে পেট ভার লাগা কিংবা অস্বস্তি হতে পারে। তবে বিরিয়ানির উপকরণ ও রান্নার ধরন ভেদে পার্থক্য থাকে। তাই প্রতিবার বা সবার ক্ষেত্রে হজমের সময় একই হবে, এমন নয়।ফলের জুস কি দ্রুত হজম হয়?ফলের জুস তরল হওয়ায় অনেক ক্ষেত্রে পাকস্থলী থেকে দ্রুত বেরিয়ে যেতে পারে। তবে ছেঁকে তৈরি করা জুসে গোটা ফলের তুলনায় ফাইবার কম থাকে। জুসের পরিমাণ, ঘনত্ব এবং এর সঙ্গে অন্য খাবার খাওয়ার বিষয়টিও হজমের গতিতে প্রভাব ফেলে।তাই ফলের জুস ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই পুরোপুরি হজম হয়ে যায় - এমন নির্দিষ্ট সময় সবার জন্য ধরে নেওয়া ঠিক নয়।হজম ভালো রাখতে যেদিকে নজর দেবেনকোন খাবার কত মিনিটে হজম হয়, শুধু সেই হিসাবের দিকে নজর না দিয়ে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। পাশাপাশি পরিমিত পরিমাণে খাবার খাওয়া এবং পর্যাপ্ত ফাইবার গ্রহণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।নিয়মিত পেট ফাঁপা, ব্যথা কিংবা হজমসংক্রান্ত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মূল প্রতিবেদনে যান ↗