রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ১ টি চাপাতি, ১ টি কাটার, ১৩২ টি মোবাইল, ১ টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন
ডিএমপি জানায়, রাজধানীর প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার ও এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
