চট্টগ্রামে চোখের পলক ফেলতে না ফেলতেই উধাও হয়ে যাচ্ছে মোটরসাইকেল। চালক একটু অন্যমনস্ক হলেই বিপণিবিতান, হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে নিমেষে উধাও হয়ে যাচ্ছে মোটরসাইকেল। তারপর বিভিন্ন হাত ঘুরে ভোল বদলে সেই চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন লাগানো হচ্ছে রিকশাভ্যান বা নৌকায়। গত ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে অন্তত ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চট্টগ্রাম নগর পুলিশ।... বিস্তারিত
