দেশে এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৩ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ জন প্রাণ হারিয়েছেন।
অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৭৭ জন মারা গেছেন।
