‘মেধা বৃত্তি’হিসেবে একজন শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং ‘সাধারণ বৃত্তি’ হিসেবে ৩৫০ টাকা পাবে।
Published : 19 Oct 2026, 05:58 PM
Updated : 19 Oct 2026, 05:58 PM
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে কারা ‘মেধা বৃত্তি’ এবং কারা ‘সাধারণ বৃত্তি’ পাবে, সেই তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
‘মেধা বৃত্তি’হিসেবে একজন শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং ‘সাধারণ বৃত্তি’ হিসেবে ৩৫০ টাকা পাবে।
এছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য অনুদান হিসেবে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিবছর ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা এককালীন অর্থ সাহায্য পাবে।
সোমবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তাদের তালিকা প্রকাশ করে বলা হয়, এই বৃত্তির মেয়াদ হবে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে।
তালিকাভুক্ত শিক্ষার্থীরা কারিগরী বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য কোনো বৃত্তি নিলে বোর্ডের দেওয়া বৃত্তি বাতিল বলে গণ্য হবে।
বৃত্তি পাচ্ছে কারা, তালিকা দেখুন
