পাকুন্দিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তিনি পৌরসভার প্রশাসকের দায়িত্বও গ্রহণ করেছেন। গতকাল বুধবার তিনি নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত রোববার তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। মোহাম্মদ আশরাফুল ইসলাম ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বরগুনার আমতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আমতলী থেকে ঢাকা বিভাগে বদলি করা হয়। পরে তাকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পদায়ন করা হয়।