শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রামগড় জোন সদরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।
সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মুক্ত আলোচনায় অতিথিরা ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, বিশেষ করে পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভূত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্তদের অবহিত করার বিষয়ে আলোচনা করেন।
সভায় জোন অধিনায়ক ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত ও যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
