মো : কক্সবাজারে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে নিরাপত্তা ও বিনোদন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসনিম আনিকা ও জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। আসন্ন বিচ কার্নিভালকে ঘিরে আশাবাদী শিল্পীরাও। এ উপলক্ষে খালি গলায় গান গেয়ে নিজেদের পরিবেশনার মধ্য দিয়ে কার্নিভালকে ঘিরে আগ্রহ প্রকাশ করেছেন শিল্পীরা।
পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আকর্ষণীয় বিনোদন আয়োজন কক্সবাজারের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে পারে। বিশেষ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সমুদ্রসৈকতকেন্দ্রিক সাংস্কৃতিক আয়োজন ও বিনোদনমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিচ কার্নিভালকে সামনে রেখে শিল্পীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন কক্সবাজারের পর্যটন আকর্ষণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরার সুযোগ তৈরি করবে।
The post কক্সবাজারে বিদেশি পর্যটক টানতে নিরাপত্তা ও বিনোদনের তাগিদ, বিচ কার্নিভালের অপেক্ষায় শিল্পীরা appeared first on Mohona Tv.
