
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীছবি: X
Published on
:
1 min read
আগামী ১ নভেম্বর ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন। সেই অনুষ্ঠানে যোগ দিতে ঠাকুরবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য শনিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বনগাঁ পুলিশ প্রশাসন এবং অনুষ্ঠানের আয়োজক অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কর্তারা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঠাকুরবাড়ি সংলগ্ন ঠাকুরনগর হাইস্কুলের মাঠে নামবে মুখ্যমন্ত্রীর বিশেষ হেলিকপ্টার। সেখানেই তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। এ দিন বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত-সহ অন্যান্য পুলিশ কর্তারা সেই মাঠ পরিদর্শনে যান।
