প্রকাশিত: ১৪:৫৪, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:০৮, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর লোগো
রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৮৫ জন, মিরপুর বিভাগে ১৬১ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন।
এ ছাড়া অভিযানে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি মুঠোফোন, নগদ ৬ হাজার ৫৫০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
