ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকীকরণে কাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রযুক্তি গ্রাম এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে কৃষিকে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে ও কৃষিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার।
মন্ত্রী বলেন, ‘কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই-এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে কৃষি শিল্পের আধুনিকায়নে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের কার্যক্রম গ্রহণ করেছে।
এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে।’
উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবিলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী ।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় আমারা সারা বাংলাদেশে ধান গবেষনার মোট ৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করার মাধ্যমে ধান ভিত্তিক গবেষনাকে বিকেন্দ্রীকরণ করে সারা দেশের কৃষিকে সম গুরুত্বের আওতায় এনে স্থান ভিত্তিক ধানরে জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ চলছে।
বাংলাদেশ চিনি শিল্প ও খদ্য কর্পোরশনের চেয়ারম্যান অ্যাভাকেট শামসুজ্জামান সুরুজ, ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী প্রকল্প পরিচালক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মসউদ ইকবাল , বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন উস্থিত ছিলেন।
এমই
