আন্তোনিও লোপেজ় হাবাসছবি: East Bengal FC
Published on
:
2 min read
একদিকে যেখানে ষষ্ঠী আনন্দে মাতোয়ারা বাংলা সেই সময়ে ISL-এ নিজেদের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। আগামী রবিবার, ১৮ অক্টোবর অর্থাৎ, দ্বিতীয় সপ্তমীর দিনে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। মহাষষ্ঠীর সকালে আয়োজিত প্রাক-ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে দলের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন প্রধান কোচ আন্তোনিও লোপেজ় হাবাস এবং ডিফেন্ডার আনোয়ার আলি।
‘প্রথম ম্যাচে ভালো শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ’
আইএসএলের সফলতম কোচ আন্তোনিও লোপেজ় হাবাস শুরুতেই স্পষ্ট করে দেন যে, টুর্নামেন্টের শুরুটা ইতিবাচক হওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স সম্পর্কে তিনি বলেন, ‘চার্চিলকে আই-লিগের সময় থেকেই আমি খুব ভালো ভাবে জানি। ISL-এ নিজেদের ওরা নিজেদের প্রমাণ করতে সর্বস্ব দিয়ে ঝাঁপাবে। ফলে ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে চলেছে। তবে প্রতিপক্ষকে পূর্ণ সম্মান জানিয়েও আমাদের লক্ষ্য থাকবে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।’
দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে হাবাস জানান, প্রায় দুই-তিন মাসের দীর্ঘ প্রাক-মরশুম প্রস্তুতির পাশাপাশি ডুরান্ড কাপ, IFA শিল্ড ও AFC-র বড় বড় ম্যাচ খেলে তাঁর দল পুরোপুরি প্রস্তুত। টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে ভাবতে নারাজ কোচ; তাঁর মতে, বড় স্কোয়াডের শক্তিতে ভর করেই দল সব প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দিতে তৈরি।
ডিফেন্স ও দিয়েগোকে নিয়ে হাবাসের বার্তা
সাম্প্রতিক AFC ম্যাচে আল শোর্তার বিরুদ্ধে এগিয়ে গিয়ে হার এবং নতুন বিদেশি ডিফেন্ডার দিয়েগো জ়িভুলিচের পারফরম্যান্স নিয়ে ওঠা সমালোচনার জবাব দেন কোচ। তিনি মনে করিয়ে দেন, ‘আল শোর্তা কোনও সাধারণ দল নয়, ওদের স্কোয়াডে ইরাক জাতীয় দলের ৮ জন নিয়মিত খেলোয়াড় ছিলেন। ইরাকের ফিফা র্যাঙ্কিং ৫৮, সেখানে ভারতের অবস্থান ১৩৮। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল খাওয়া দুর্ভাগ্যজনক হলেও দল পুরো লড়াই করেছে।’
দিয়েগোর পাশে দাঁড়িয়ে হাবাস বলেন, ‘দিয়েগো দলে নতুন এসেছে। ভারতীয় ফুটবলের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওর কিছুটা সময় লাগবেই। ও উঁচু মানের ফুটবলার এবং ওর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’
ইস্টবেঙ্গল অনুশীলনে আনোয়ার আলিছবি: East Bengal FC
দিয়েগোর সঙ্গে জুটি প্রতি ম্যাচেই মজবুত হচ্ছে: আনোয়ার
ব্যাকলাইনে দিয়েগোর সঙ্গে বোঝাপড়া নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি। আনোয়ার বলেন, ‘ম্যাচ যত এগোচ্ছে, মাঠে আমাদের বোঝাপড়া ততই বাড়ছে। কিছু ছোটখাটো ভুলত্রুটি হয়েছে ঠিকই, তবে অনুশীলনে আমরা সেই ফাঁকফোকর মেরামত করতে কঠোর পরিশ্রম করছি। দিয়েগো দ্রুতই ভারতীয় ফুটবলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেবে।’
একই সঙ্গে মরশুমে বেশি ম্যাচ খেলাকে ইতিবাচক হিসেবে দেখে তিনি জানান, রবিবারের ম্যাচে ডিফেন্স আরও আঁটসাঁট রেখে তারা মাঠে নামবেন।
গোয়ার মাটিতে একাধিক জয় ও পরাজয়ের অভিজ্ঞতা সম্পন্ন হাবাসের চোখ এখন কেবল পূর্ণ ৩ পয়েন্টে। কিন্তু চার্চিল ব্রাদার্স প্রথম ম্যাচে যেভাবে মুম্বই সিটি এফসিকে হারিয়েছে সেইদিকেই নজর রয়েছে তাঁরা। তাই ফতোরদায় জয় ছিনিয়ে নিয়ে উৎসবের মরশুমে লাল-হলুদ সমর্থকদের মুখে চওড়া হাসি ফোটানোই এখন ইস্টবেঙ্গল শিবিরের প্রধান লক্ষ্য।
