মেহেরপুর নিউজঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খানের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খান সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদ্যাপনে সব ধরনের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস, বিকাশ কুমার সাহা, সুকদেব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
The post শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় appeared first on Meherpur News.
