নিজস্ব প্রতিবেদক
N/A
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
হরমুজ প্রণালি খুলতে...
ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, আগুন-ভাঙচুরের...
সৌদিতে দুই বাংলাদেশির...
সৌদি আরবের সুরক্ষায়...
দিল্লিতে ককরোচ জনতা...
দিল্লিতে সিজেপির পাল্টা ‘লাল হিট জনতা পার্টি’র আত্মপ্রকাশ
-
4 Shares
- প্রিন্ট
ফাইল ছবি
ভারতের দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে ‘লাল হিট জনতা পার্টি’ নামে নতুন একটি গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটেছে। রোববার মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভের সমালোচনা করে নতুন গোষ্ঠীর প্রধান অয়ন ভাটনগর বলেন, এ ধরনের কর্মসূচি সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর জনসাধারণের আস্থা ক্ষুণ্ন করতে পারে এবং ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত করে।
তিনি অভিযোগ করেন, সিজেপির আন্দোলনের পেছনে কংগ্রেস ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সমর্থন রয়েছে। গণতন্ত্র রক্ষা ও জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করতেই তাঁদের উদ্যোগ বলে দাবি করেন তিনি।
সমাবেশে কথক নৃত্যশিল্পী রিচা গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি সমর্থন জানান। সাংবাদিক পবন দাবি করেন, বিক্ষোভের কারণে ব্যবসায়ীদের তিন হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে, যা বেড়ে ১০ হাজার কোটি রুপি হতে পারে। তবে এসব আর্থিক ক্ষতির দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন
