মানিকগঞ্জের সিংগাইরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। বুধবার ( ২১ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌর এলাকার আঙ্গাড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এছাড়া এদিন হরিরামপুর, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার আরও ৭ টি পূজামণ্ডপ পরিদর্শন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। এসময় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর, শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর আফরোজা খান রিতা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে চলতে হবে। পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় বহন করে। এই সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশের সুনাম ধরে রাখতে সবাইকে সহনশীল হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়।
জনপ্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের সেবা করা। দ্বন্দ্বে না জড়িয়ে এক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছর ফেসিস্ট সরকারের আমল ও দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে মানিকগঞ্জের যারা আমার পাশে ছিলেন, তাঁদের ত্যাগের কারণে আজ এই অবস্থান। এ জন্য মানিকগঞ্জবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, কেরভোট দিয়েছেন আর কে দেননি তা বিবেচনা না করে সকল মানুষের জন্য জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।‘ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে জনগণের স্বপ্ন পূরণে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করবো।
আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের ক্ষেত্রে টাকার প্রলোভনে না পড়ে সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্ব ও দলীয় কোন্দলের কারণে যেন এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন (এজিএস), আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাজেদুল আলম স্বাধীন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সায়েদ আলী, জিন্নত আলী, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, যুগ্ম-সম্পাদক রিপন উদ্দিন, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, ইমরান খান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, উপজেলা কৃষকদলের সিনিয়র সভাপতি বিপ্লব দেওয়ান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাবুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, জাকির হোসেন বেলায়েত, ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ হোসেন মৃধা, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তারা মিয়া, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস কবির, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাকিল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাসেল ও কলেজ ছাত্রদল নেতা শাহিলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্চাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
