জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সরদার মোহাম্মদ মুরাদকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে (সাইফ) সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ কমিটির অনুমোদন দেন এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম ভুইয়া ও সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমান।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রফিকুল ইসলাম এমদাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইলিয়াশ হোসেন, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জাফর খালিদ, দপ্তর সম্পাদক সালমান আসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পাবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম আহম্মেদ এবং নারী বিষয়ক সম্পাদক নারগীস আক্তার।