ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৫৮ জন, তেজগাঁওয়ে ৭২ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) দুজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
