
প্রতীকী ছবিEi Samay
Published on
:
1 min read
সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন গত বছর শিশুসন্তানকে নিয়ে ভারত ছেড়ে রাশিয়ায় পালিয়ে গিয়ে শোরগোল ফেলে দিয়েছেন হুগলির আদি বাসিন্দা সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়া ঝিগালিনা (বসু)৷ ভারত থেকে নেপাল হয়ে দুবাই, সেখান থেকে মস্কো পালিয়ে যাওয়া ভিক্টোরিয়া এবং শিশুসন্তানকে দেশে ফেরাতে তত্পর দিল্লি পুলিশ৷ দিল্লির সাকেত আদালতে শুনানি চলাকালীন দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ভিক্টোরিয়ার নামে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল৷
