বাবুগঞ্জে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। রোববার রাতে কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে এনএমএস ফার্মেসির স্বত্বাধিকারী আলীমুল ইসলামকে জরিমানা করেন ইউএনও আসমা উল হুসনা। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলীমুল ইসলাম উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার আব্দুল আলী হাওলাদারের ছেলে।