সংবাদ · general
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
২৪/১০/২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে নগরীর বিভিন্ন থানায় মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ সর্বাধিক ২০৬ জন, তেজগাঁও বিভাগ ১১০ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগ ৭৮ জন করে, লালবাগ বিভাগ ৪৭ জন, রমনা বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩২ জন এবং এসআরইউ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ যৌথভাবে ৮ জনকে গ্রেপ্তার করেছে।অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালামাল উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হিরোইন, ১৮টি ব্যবহৃত মোবাইল ফোন, ৭৯টি সিম কার্ড, ১টি মোটরসাইকেল, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি।ডিএমপির এই কর্মকর্তা জানান, শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক তল্লাশি চালিয়ে অপরাধের আলামতসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।/
মূল প্রতিবেদনে যান ↗