রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাজশাহীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন। পরে সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আসামি জিহাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বাইতারা গ্রামে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায় বসবাস করতেন।
আরএমপি জানায়, মামলাটি তদন্ত শেষে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মনির হোসেন মাহিন/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
