সোনিয়া তাসনিম। সৃজনশীল সাহিত্য ও গবেষণাধর্মী প্রবন্ধের সমন্বয়ে গড়ে উঠেছে তার বহুমাত্রিক লেখালেখির পরিসর। নিয়মিত লিখছেন ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও সমকালীন বিশ্ব নিয়ে।
ঢাকায় জন্ম নেওয়া সোনিয়া তাসনিমের বেড়ে ওঠা চট্টগ্রামে। ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারী এই লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘মায়ের গয়নার বাক্স’, ‘অসমাপ্ত’, ‘আগন্তুক’, ‘ফোর্থ ফ্লোর’, ‘বিস্তীর্ণ জলছবি’, ‘কেনিয়া ভয়ংকর’, ‘বীক্ষণ’, ‘Z-ভেনম’ ও ‘কেরালার গহীনে’।
সোনিয়া তাসনিমের উপন্যাস ‘বিপ্রতীপ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় অবসর প্রকাশনা সংস্থা থেকে প্রকাশের পরিকল্পনাধীন উপন্যাসটিতে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, আদর্শিক দ্বন্দ্ব, শ্রেণিবৈষম্য, পুঁজিবাদী মানসিকতা এবং শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে।
ব্যক্তিগত সম্পর্ক ও মতাদর্শের সংঘাতের মধ্য দিয়ে সমাজের বৈপরীত্য এবং মানুষের অবস্থানকে অনুসন্ধানের চেষ্টা রয়েছে উপন্যাসটিতে। ‘বিপ্রতীপ’ নামের মধ্যেই নিহিত রয়েছে বিপরীত অবস্থান, চিন্তা ও বাস্তবতার দ্বন্দ্বের ইঙ্গিত।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন, উপমহাদেশের সাহিত্যিক উত্তরাধিকার, ইতিহাসের পুনর্মূল্যায়ন এবং সমকালীন ভূরাজনীতি তাঁর গবেষণাধর্মী লেখার অন্যতম বিষয়। ‘উপমহাদেশের সাহিত্যিক উত্তরাধিকার: ইতিহাস, যুক্তিবোধ ও মূল্যায়নের দায়’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে তিনি ইতিহাস ও যুক্তিবোধের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন।
