
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ অন্ডাল মোড়ের ফ্লাইওভারের ওপর উল্টে যায় স্করপিও গাড়ি। ওই গাড়ির মধ্যে ছিলেন ৬ জন আরোহী। দুর্ঘটনায় তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুজনের সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়ালে ধাক্কা মেরে উলটে যায় গাড়ি।
