বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের রাজস্থানের কোটা রেলস্টেশনে ট্রেনে ভ্রমণের সময় তাদের গ্রেফতার করা হয়। ঘটনার পর তারা মুম্বাই থেকে ট্রেনে পালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতার তিনজনের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের তিনজনেরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ।
বিজ্ঞাপন
এদিকে, অভিযুক্তদের ধরতে মুম্বাই পুলিশের তল্লাশি জোরদার করার মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীদের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। কাছ থেকে তোলা একটি ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের একজনের মাথায় কালো টুপি ছিল।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তকারীরা সন্দেহ করছেন, হামলাকারীরা প্রশিক্ষিত বন্দুকধারী। হামলার আগে তাঁরা অভিনেতার চলাফেরা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন।
বিজ্ঞাপন
সূত্রের দাবি, টাইগার শ্রফের সাপ্তাহিক চলাফেরা পর্যবেক্ষণ করে হামলার পরিকল্পনা করা হয়। অভিনেতা প্রতি রোববার জুহুর ফুটবল মাঠে যেতেন—এ তথ্য জানতেন হামলাকারীরা। ওই মাঠ থেকে গাড়িতে করে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য তারা তার গতিবিধির ওপর নজর রাখছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে হামলার উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
