করেরপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে এ অনুষ্ঠান হয়
সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের করেরপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খানের উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এবং বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী। পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে তারা কাজ করছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সিলেট মহানগর বিএনপি সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাবলু পাঠক ও শর্মিলা দেব পূরবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেন, সহসভাপতি ও ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), উপদেষ্টা আজমল হোসেন, ব্যবসায়ী করিমউল্লা হেলাল, মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রিপন এষ, সুমিত দে এবং সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পূজা মণ্ডপ ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
গুগলে আমাদের খবর পেতে
