বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার আরিফ হোসেন জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. হুমায়ুন কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পুইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপোড়া মীরপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সাঈদের বসতবাড়ি থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
The post বাঁশখালীতে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
