ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে “অতিরিক্ত বাড়াবাড়ি” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল রাতে ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, হয়তো আমরা ইরানি নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, কারণ এখন আমরা আর জানি না যে আমরা কার সঙ্গে ডিল করছি।
ইরানবিরোধী ইসরায়েলি-মার্কিন যুদ্ধে নিহত ইরানের সাবেক নেতা ও শীর্ষ কর্মকর্তাদের কথা বুঝিয়েছেন তিনি।
ট্রাম্প মনে করছেন, ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করার কারণে যুক্তরাষ্ট্রের কার সঙ্গে আলোচনা করা উচিত সেটি চিহ্নিত করা এখন জটিল হয়ে পড়েছে।মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের নেতৃত্ব পর্যায়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।
ওহাইওর সমাবেশে ট্রাম্প আরো উল্লেখ করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে সফল হতে দেওয়া হবে না এবং দেশটিকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক।
The post ইরানি নেতাদের হত্যা ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে: ট্রাম্প appeared first on Mohona Tv.
