আগামী ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা জামায়াতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, কুষ্টিয়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুল্লা আল মামুন, জেলা সভাপতি ইমরান বিশ্বাস, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
