জেমাইমা রদ্রিগেজ়।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
চোটের কারণে মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ়। এরই মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। ভারতে সুইৎজ়ারল্যান্ডের পর্যটন দূত নিযুক্ত হয়েছেন জেমাইমা। দেশটির বিভিন্ন ঋতুর সৌন্দর্য, জনপ্রিয় পর্যটনস্থল এবং অচেনা জায়গাগুলিকে ভারতীয়দের সামনে তুলে ধরবেন তিনি। ডান উরুর পেশিতে গুরুতর চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে খেলতে পারেননি জেমাইমা। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়েও খেলছেন না তিনি।