সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত থাকায় ৬২টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এ প্রভাব পড়েছে।
স্থগিত হওয়া ২৩টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়ার ৫টি এবং রিয়াদ এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া স্থগিত হয়েছে ৩৯টি ট্রানজিট ফ্লাইট। এর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে ৬২টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৯ হাজার ৬৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
