সিলেট, ১৪ অক্টোবর: এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় দুই লাখ চার হাজার টাকার ভারতীয় পণ্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে সাতটায় এসআই অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন দেবাইবহর এলাকার ইট সলিং রাস্তার সম্মুখে ধোপাগুল থেকে সাহেবের বাজারগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজি থেকে ভারতীয় কেও কারপিন অলিভয়ল, স্নিকার্স চকলেট, কিটক্যাট চকলেট, মাস্তানি কিসমিস, ক্রিম ও ফেস ওয়াশ উদ্ধার করা হয়। পণ্যগুলোর আনুমানিক মূল্য দুই লাখ তিন হাজার ছয়শত চল্লিশ টাকা।
আটককৃতরা হলেন মেহেদী হাসান (৪৫), পিতা মৃত আবুল কাশেম, মাতা রেজিয়া বেগম, টাঙ্গাইল সদর থানার কাতুলী (উত্তর) এলাকার বাসিন্দা; মো. হাবীবুল্লাহ (৪১), পিতা মো. বিল্লাল হোসেন, মাতা রওশন আরা বেগম, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ইসলামপুর (দত্তপাড়া) এলাকার বাসিন্দা; মো. জসিম উদ্দিন (২৯), সিএনজি চালক, পিতা মো. আব্দুল খালিক, মাতা জোশনা বেগম, সিলেটের গোয়াইনঘাট থানার ইসলামপুর (দুভাগ) এলাকার বাসিন্দা এবং মিটুন কুমার দে (২৮), পিতা মৃত মুকুল কুমার দে, মাতা বিবা রানী দে, সিলেটের এয়ারপোর্ট থানার মালনীছড়া (মাঝলাইন) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নম্বর-১৮, তারিখ-১৪ অক্টোবর ২০২৬ ধারা-দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪-এর ২৫বি (১) (বি) ও ২৫ ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
