Published : 14 Oct 2026, 12:20 PM
Updated : 14 Oct 2026, 11:55 AM
শিক্ষা প্রতিটি শিশুর অধিকার। তাই ছেলে ও মেয়ে উভয়ের জন্য শিক্ষার সমান সুযোগ থাকা জরুরি।
শিক্ষা মানুষকে জ্ঞান অর্জন, নিজের মত প্রকাশ এবং জীবনের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
কোনো মেয়ে শুধু মেয়ে হওয়ার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হলে তার প্রতিভা বিকাশের পথ বাধাগ্রস্ত হয়। এতে জাতি তার মেধাশক্তি থেকে বঞ্চিত হয়।
অথচ ছেলে ও মেয়ে উভয়েই পড়াশোনা করে নিজেদের পছন্দের বিষয়ে দক্ষ হয়ে উঠলে তারা দেশ, জাতি ও সমাজের জন্য সম্পদ হয়ে উঠবে।
আমি মনে করি, শিক্ষার সমান সুযোগ পরিবার ও সমাজের উন্নয়নে অনেক ভূমিকা রাখে। শিক্ষিত মানুষ নিজের অধিকার সম্পর্কে জানতে পারে এবং অন্যের অধিকারকে সম্মান করতে শেখে। পাশাপাশি বাল্যবিয়ে, বৈষম্য ও কুসংস্কারের মত সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও শিক্ষা গুরুত্বপূর্ণ।
আমার মতে, ছেলে ও মেয়ের সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা মানে শুধু তাদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেওয়া নয়, বরং নিরাপদ পরিবেশে শেখা, নিজের মত প্রকাশ করা এবং নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
