নাটোরের লালপুরে অবৈধভাবে জমির মাটি কেটে ট্রাক্টরে পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে মো. আজিজুল ইসলামের বসতবাড়ির পেছনের ভিটাজমিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।লালপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন কেশববাড়ীয়া গ্রামের রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের রুবেল হোসেন বাবু (৩০)। তাঁরা সবাই লালপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, জমির মাটি অবৈধভাবে কেটে পরিবহনের অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৮, তারিখ ১২ অক্টোবর ২০২৬।পুলিশ আরও জানায়, আটক তিনজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
The post লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৩ জন আটক, ট্রাক্টর জব্দ appeared first on ভোরের চেতনা.