ঋষভ পন্থছবি: ANI
Published on
:
1 min read
টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর। চোটের জন্য দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর এ বার অনুশীলনে ফিরতে চলেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। আগামী সপ্তাহ থেকে তিনি হাল্কা ট্রেনিং শুরু করবেন। বর্তমানে তিনি BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে আছেন, সেখানেই রিকভারি ও ফিটনেস নিয়ে কাজ করছেন। তবে তিনি অনুশীলনে ফিরলেও কতদিনে ফিট হয়ে পেশাদার ক্রিকেটে ফিরবেন সেটার কোনও ইঙ্গিত মেলেনি।
