ডেভেলপমেন্ট-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন (ডি-৮)-এর মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৭ অক্টোবর) বাগদাদে অনুষ্ঠিত ৫২তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ডি-৮ভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, চুক্তিভিত্তিক কৃষি এবং সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ভিসা অব্যাহতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া ডি-৮ সংস্থাকে আরও কার্যকর ও অর্থবহ করে তোলার লক্ষ্যে এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
